আগুনে পুড়ে গেল তিনটি মোটর সাইকেল - The News Lion

আগুনে পুড়ে গেল তিনটি মোটর সাইকেল




দি নিউজ লায়ন ;  গভীর রাতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল তিনটি মোটর বাইক নগদ টাকা অ্যামওয়ে প্রোডাক্ট রান্নার বাসন পত্র সহ প্রায় লক্ষাধিক টাকার আসবাবপত্র। ঘটনাটি শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামের প্রত্নন উপপ্রধান প্রবীর পালের বাড়ি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাত্রি বারোটা নাগাদ হঠাৎই পাশের ঘরে দাও দাও করে আগুন জ্বলে উঠতে লক্ষ্য করে প্রবির বাবুর ছেলে।


 এর পরেই ঘুমন্ত প্রবীর বাবু ও তার স্ত্রীকে ডাকা হয়। তারা উঠে দেখেন গোটা রান্নাঘর সহ পাশের বসত ঘরে মোটরবাইক রাখা সমস্ত কিছু আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। এরপরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার, হত স্তব্ধ হয়ে দমকল বাহিনীকে খবর দিলে প্রায় একঘন্টা বাদে এসে পৌঁছায় দমকল বাহিনী। ততক্ষণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দুটি ঘরসহ চলার সেড, হুরমুড়িয়ে ভেঙ্গে পড়ে টালির চালার সেডটি। 


এর পর পরিবারের লোকজন ফোন করে শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে দেখে যায় কিন্তু কিভাবে এই আগুন লাগল বুঝতে পারছেনা পরিবার। এই আগুন শর্ট সার্কিট থেকে নাকি এর পেছনে অন্য কোন ঘটনা লুকিয়ে আছে সেটাও পরিষ্কার বুঝতে পারছিনা পরিবারের লোকজন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.